admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বাদ মাগরিব উপজেলা আওয়ামীযুবলীগ কার্যালয় থেকে একটি একটি বিক্ষোব মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুড়ে সোনালী ব্যাংক চত্বরে এসে সমবেত হয়।
সমাবেশে বক্তরা বলেন এদেশে যারা বাঙ্গালীর মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা বিরোধীতা করে তারা স্বাধীন বাংলাদেশের মঙ্গল চায়না তারা পাকিস্তানি এজেন্ট তারাই ১৯৭১রে স্বাধীনতা সংগ্রামে লড়াই না করে বীর বাঙ্গালীকে কোণঠাসা করেছে।এসকল মৌলবাদের মদত দাতাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
রাজারহাট উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক সামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীযুবলীগ নেতাকর্মী ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন রায় প্রমূখ।