admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাট উপজেলার ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসন। ৭,৮,৯ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার পদপ্রার্থী জাহানারা বেগম। মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ৩ বারের সাবেক সফল জন প্রতিনিধি জাহানারা বেগম, জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন।তিনি সৎ, যোগ্য, নির্ভীক , গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু। যাকে সর্বদা বিপদে আপদে পাশে পায় তার এলাকার জনগন।
মহিলা মেম্বার প্রার্থী জাহানারা বেগমের সাথে কথা হলে তিনি জানান, তিনি নির্বাচিত হলে, ৭,৮,৯নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে প্রতিবন্ধী, বিধবা নারী, অসহায় বয়স্ক মানুষের দিকে বিশেষ দৃষ্টি দিবেন এবং, এলাকার অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবেন। আসন্ন ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে,৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি জনগনের সমর্থন ও দোয়া প্রার্থী।
স্থানীয় এলাকাবাসী’রা জানান, জাহানারা বেগম একজন সৎ,যোগ্য ও আদর্শবান নারী। তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন সমাজসেবিকা হিসেবে পরিচিত।