admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সোমবার ২৫শে নভেম্বর সকাল ১১ঃ০০ঘটিকায় উপজেলার অফিসার্স ক্লাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের স্বরনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে উক্ত স্বরণ সভায় সমাজের সুধীজন সহ রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন আহমেদ।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আসাদুজ্জামান অংশ গ্রহণ করেন। স্বরণ সভায় আলোচনায় বক্তারা জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সরকারীভাবে পুনঃবাসন সহ তাদের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।
উক্ত স্বরণ সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,রাজারহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।