admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজারহাটে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দ্বিধা বিভক্ত কমিটি বিলুপ্তির অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর কুড়িগ্রাম সার্কিট হাউজে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দ্বিধা বিভক্ত কমিটি বাতিল করে কেন্দ্রীয় আওয়ামীলীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
তিনি নতুন করে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে। এরেই প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও সদ্য সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে বিশাল র্যালী বের হয়। র্যালীটি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন। র্যালী শেষে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আজগার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উমরমজিদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম তালুকদার ময়নাল, বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমেরিকা প্রবাসী আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।