হোম
অপরাধ

রাজশাহী’র কাশিয়াডাঙ্গার ওসি মাদক পেয়েও ২ লাখ টাকায় দুই নারীকে মুক্তি ও আসামীদের দেখালেন পলাতক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর নগরীর কাশিয়াডাঙ্গা থানার অন্তর্গত ধুতরাবন এলাকা থেকে দুই মাদক কারবারী নারীর কাছে ৪৮৫ পিচ ইয়াবা পাওয়ার পরও তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কাশিয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাসুদ পারভেজ দুই লাখ টাকার বিনিময়ে ওই দুই মাদক কারবারী নারীদের ছেড়ে দেন। রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল (শনিবার) দিনগত রাত ৩ টার দিকে নগরীর ধুতরাবন এলাকায় থেকে মৃত মনতাজ আলীর স্ত্রী দোলা (৫৮) ও তার পুত্রবধু জিন্নাতুন আক্তার মলিকে (৩২) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় মলি ও তার শাশুড়ির তাদের বাড়ির ভেতর লুকানো ৪৭৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে আনেন কাশিয়াডাঙ্গা থানার উপ-পরিদর্শক শাহিন ও কাশিয়াডাঙ্গা থানার বক্স পুলিশের উপ-পরিদর্শক মানিক। রাতভর ধৃত অভিযুক্তের পরিবারের সাথে চলে দরকষাকষি। পরে সকাল সাড়ে ১১টার দিকে দোলা ও তার পুত্রবধুকে ২ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় দোলার ছেলে মশিদুলকে পলাতক দেখিয়ে তার নামে ৩৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখিয়ে মাদকের মামলা দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের ভাষ্য, দোলা ও তার ছেলে মশিদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা শুধু মাদক ব্যবসায়ীই নন, তারা একই সাথে পুলিশে ও বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সোর্সের কাজ করে স্থানীয়দের বিভিন্ন সময় নানান হয়রানি করেন। কালেভদ্রে পুলিশ তাদের তাঁড়া করলে তারা ধুতরাবন এলাকা থেকে তাদের আরেকটি বাড়ি গুড়িপাড়ায় অবস্থান নেয়। তবে অধিকাংশ সময় ম্যানেজ করেই চলে তাদের মাদকের ব্যবসা। মাদক সহ দুই নারীকে আটকের বিষয়টি জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন বলেন, আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। আপনি কাশিয়াডাঙ্গার বক্স পুলিশের ইনচার্জ মানিকের সাথে ফোনে কথা বলেন।

বক্স পুলিশের ইনচার্জ মানিক প্রথমে বলেন, রাত ৩টার দিকে মশিদুল মাদক নিয়ে দাঁড়িয়ে ছিল। তাঁকে ধরতে গিয়ে সে মাদক ফেলে বাড়ির দিকে দৌড়ে পালায়। পরে ওই মাদক সহ তার বাড়িতে গিয়ে তাঁকে খোঁজ করা হয়। পরে তাঁকে না পেয়ে তার মা দোলা ও মলিকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু প্রতিবেদকের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি পরক্ষণেই স্বীকার করেন দোলা ও মলির দেখানো জায়গা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে। ওই সময় মশিদুল বাড়িতে ছিল না। তবে অর্থের বিনিময়ে তাদের ছাড়ার বিষয়টি না স্বীকার করলেও তিনি বলেন, মলির একটি ছোট্ট কোলের বাচ্চা আছে। আর তাই মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের ছেড়েছেন ওসি।

জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বলেন, এ ধরনের কথা একেবারেই ভিত্তিহীন। অভিযানের সময় এসআই মানিক ও এসআই শাহিনের সাথে একজন এসিও নেতৃত্বে ছিলেন। দোলা ও মলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে দোলার ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 33 minutes আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 40 minutes আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 19 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক