admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২০ ১০:২১ পূর্বাহ্ণ
রাজশাহীতে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোঃ শহিদ (৫৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক শহিদ রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর আমজাদের মোড় এলাকার মৃতঃ শামসুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদির হাজির মোড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ শহিদকে হাতেনাতে আটক করা হয়। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। এ ঘটনায় মহানগরীর চন্দ্রিমা থানায় শহিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।