admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ
ব্যুরো প্রধান রাজশাহীঃ নৌকার মাঝিদের ধানের শীষ হাতে নিয়ে সাধু সাজার চেষ্টা! মোঃ শরিফুল ইসলাম (পিতা- মো:গিয়াস, দাসপুকুর, রাজশাহী) এবং মোঃ শুভ ( পিতা- আলী, দাসপুকুর, রাজশাহী ) এই দুই জন ১৬ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীর লেজুড়বৃত্তি করেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পা চেটেছে তোষামোদ করেছে।
কিন্তু ৫ই আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকেই এরা আওয়ামী লীগের ট্যাগ খুলে বিএনপি’র ছদ্মবেশ ধারণ করেছে! এখন আবার বিএনপির নেতাকর্মীদের তেল মারার কাজ করছে। বিএনপির নামে পোস্টার, ব্যানার টাঙিয়ে নিজেদেরকে বিএনপির কর্মী হিসেবে জাহির করার অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাও হয়েছে!
এসব সুযোগ সন্ধানীরা নিজেদেরকে বাঁচানোর জন্য নৌকা থেকে নেমে এখন ধানের শীষ হাতে নিয়েছে। এদের আসল পরিচয় কী? এরা কোন দলের? এদেরকে এমন সাহস কে/কারা যোগাচ্ছে? যাদের হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত তারা কী এত সহজেই পার পেয়ে যাবে? তাদের কী কোনো বিচার হবে না?