হোম
নির্বাচিত কলাম

রাজশাহীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রকল্পের ১০জন সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর পর্যন্ত গৃহ নির্মাণে ৩ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন ও ওয়ার্র্ল্ড ব্যাংকের প্রতিনিধিসহ দেশী-বিদেশী পর্যটকদের কাছে রাজশাহীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সিডিসির কার্যক্রম বিষয়ে তুলে ধরেছি। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৮ হাজার পরিবারের সদস্য অন্তর্ভূক্ত রয়েছে। তাঁরা তাদের সঞ্চিত অর্থে গঠিত তহবিলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত রেখেছে।

রাসিক মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। রাজশাহীতে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে লানিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করতে পারবেন প্রশিক্ষণপ্রাপ্তরা।

তিনি আরো বলেন, সিএইচডিএফ প্রকল্পের আওতায় নগরীতে ৩০৫টি গৃহ নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রম চলমান থাকবে। মেয়র লিটন আরো বলেন, রাজশাহী দেশের মধ্যে সেরা বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শহর হিসেবে রাজশাহী স্থান পাবে বলে আশা করি।

এলআইইউপিসিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় বক্তব্য দেন বনলতা ক্লাস্টারের নাসরিন, লাল গোলাপ ক্লাস্টারের রোকাইয়া, সিএইচডিএফ সভাপতি সামিয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা পারভীন, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন। সঞ্চালনা করেন টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 16 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 23 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক