admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরোঃ-রাজশাহীতে মোবাইল ফোন চোর চক্রের মুল হোতা সুমন আলী (৩৮) ও হাসিবুল আলম রকি (৩৭) কে গ্রেপ্তার করেছে বগুড়া এপিবিএন-৪ একটি টিম। বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাঁটাখালি চক কাপাসিয়া এলাকা থেকে ৫ টি চুরি করা মোবাইল ফোনসহ তাদের দুই জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাত ১০ টার দিকে গ্রেপ্তারকৃত দুই চোরকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত কাঁটাখালি থানায় নিয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া-৪ (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ তৌফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত সুমন আলী (৩৮ ) রাজশাহী মহানগরীর মতিহার থানা ধরমপুর এলাকার একরাম আলীর ছেলে ও হাসিবুল আলম রকি (৩৭) মতিহার কাজলা এলাকার নুর হাসানের ছেলে। প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের আরো জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান বগুড়া-৪ (এপিবিএন) সুযোগ্য অধিনায়ক (এ্যডিশনাল ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবার দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ তৌফিকুল ইসলামের তত্বাবধানে এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে একটি অভিযানিক দল কাঁটাখালি চককাপাসিয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় ৫ টি চুরিকরা স্মার্ট ফোনসহ সুমন ও রকিকে হাতে নাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পরে তারা পুলিশের কাছে স্বীকার করে, সাম্প্রতিক গত দুই দিন রকি ও সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা র্দীঘদিন যাবত রাজশাহী মহানগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি চক্রের মূল হোতা। এ ঘটনায় কাঁটাখালি থানায় একটি চুরি মামলা দায়ের করে করা হয়েছে।