admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২ ২:০৫ অপরাহ্ণ
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় অভিযান পরিচালনাকরে ৪০০ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি (ডিবি)। গ্রেফতারকৃত মোঃ হাসিবুর রহমান (২৬)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলার মৃত নজরুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৬ নভেম্বর, ২০২২ রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এস আই মোঃ মিজানুর রহমান সরকার ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো।
এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৯টায় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ হাসিবুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।