admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
রাজধানীর গেন্ডারিয়ার ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির ও মিজু বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার, ১২ ডিসেম্বর, দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গেন্ডারিয়া এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজুর সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
তাদের দাবি করা চাঁদা না দিলে প্রকাশ্য দিবালোকে নিজ বাহিনী দিয়ে মানুষকে নির্যাতন করে তারা। উদাহরণ টেনে বক্তারা বলেন, গেল মাসের ৩ তারিখ স্থানীয় মাহবুব নামে এক ব্যক্তিকে মারধর করে সেলফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজুর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর পরদিন শিশিরের নির্দেশে বাঁধন আহম্মেদ নামে আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজু, মিজান ও উজ্জল ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব বিষয়ে থানায় মামলা করতে গেলে মামলা নেয়া হয়নি।
এলাকাবাসীর পক্ষে সোহেল আহমেদ বলেন, আমরা গেন্ডারিয়াবাসী সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রসাশনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। আমরা প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট কামনা করছি। তিনি বলেন, সম্প্রতি বাঁধন নামের এক শিশুকে অপহরণ করে এলোপাতারি কোপায় এই সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে মামলাও করা হয়েছে। কিন্তু তাদের সন্ত্রাসী কার্যক্রম এখনো চলছে। গৃহিণী তুলতুলি বলেন, এরা এলাকায় নারীর শ্লীলতাহানি করছে। এদের নিজস্ব টর্চারসেলে নিয়ে নারীদের নির্যাতন করে। আমরা এ সন্ত্রাসী বাহিনী থেকে মুক্তি চাই।
তিনি বলেন, সম্প্রতি বাঁধন নামের এক শিশুকে অপহরণ করে এলোপাতারি কোপায় এই সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে মামলাও করা হয়েছে। কিন্তু তাদের সন্ত্রাসী কার্যক্রম এখনো চলছে। গৃহিণী তুলতুলি বলেন, এরা এলাকায় নারীর শ্লীলতাহানি করছে। এদের নিজস্ব টর্চারসেলে নিয়ে নারীদের নির্যাতন করে। আমরা এ সন্ত্রাসী বাহিনী থেকে মুক্তি চাই।