admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
রাজধানী ঢাকায় ছাত্রীকে লাঞ্ছিত করা চালক ও হেলপারকে আটক করেছে র্যাব। বদরুন্নেসা মহিলা কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিত ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট চালক ও হেলপারকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং তার সহকারী, হেলপার, মোঃ মেহেদী হাসানকে আটক করেছে।
র্যাব সদর দপ্তর থেকে রোববার দিবাগত রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আজ রোববার সন্ধ্যায় ঠিকানা পরিবহনের চালক মোঃ রুবেল ও হেলপার, মোঃ মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে রাত ৯ টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা।