admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
রাজধানী ঢাকায় ৩ ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে শহরের অধিকাংশ সড়ক ! আজ মঙ্গলবার (১ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। মাত্র ৩ ঘণ্টার এই বৃষ্টিতেই তলিয়ে যায় দেশের সবচেয়ে ব্যস্ততম এই শহরের অধিকাংশ সড়ক। ঢাকার অনেক সড়কে হাঁটু সমান, কোথাও কোমর সমান জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হয় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষ।
গতকাল সোমবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয় ঢাকায়। আজ ভোর ৬টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা সকাল ৯টা পর্যন্ত অব্যাহতভাবে বাড়তে থাকে। সবচেয়ে খারাপ অবস্থা দেখা দেয় মিরপুর, ধানমণ্ডি, রাজারবাগসহ আশপাশের অনেক এলাকায়। অলিগলির রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, অনেকে বাইরে বের হতেই পারেননি। এর আগে ২০১৭ সালের আগস্টে একদিনে ১২৩ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল ঢাকায় অনেক এলাকার সড়ক। ব্যাপক জলাবদ্ধতার কারণে তখন তীব্র সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ।

ঢাকায় কোমর সমান পানিঃ ঢাকার অনেক সড়কে হাঁটু সমান, কোথাও কোমর সমান জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হয় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষ। গতকাল সোমবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয় ঢাকায়। আজ ভোর ৬টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা সকাল ৯টা পর্যন্ত অব্যাহতভাবে বাড়তে থাকে। সবচেয়ে খারাপ অবস্থা দেখা দেয় মিরপুর, ধানমণ্ডি, রাজারবাগসহ আশপাশের অনেক এলাকায়। অলিগলির রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, অনেকে বাইরে বের হতেই পারেননি।
এর আগে ২০১৭ সালের আগস্টে একদিনে ১২৩ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল ঢাকায় অনেক এলাকার সড়ক। ব্যাপক জলাবদ্ধতার কারণে তখন তীব্র সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। সে সময় স্বল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও কার্যত বাস্তবে তার প্রতিফলন দেয়া যায়নি। যার প্রমাণ আজকের তিন ঘণ্টার বৃষ্টির এমন জলাবদ্ধতা, সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন অনেকে। এদিন জলাবদ্ধতার ছবিতে ফেসবুকসহ সামাজিকমাধ্যমগুলো সয়লাব হয়ে যায়।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, ভুল পরিকল্পনা এবং জলাধার-জলাশয়গুলো শেষ করে দেয়ার ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এখন যতই কাজ করা হোক না কেন, হঠাৎ ভারী বৃষ্টি হলে তা ড্রেনেজ ব্যবস্থার পক্ষে সামাল দেয়া অসম্ভব। কিছুদিন আগে ঢাকার কয়েকটি খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তাতে এত বৃষ্টির পানি সরানোর জন্য যথেষ্ট নয়, বলছেন তিনি।
ঢাকার পার্শ্ববর্তী সাভারের ইপিজেড এলাকার কয়েক কিলোমিটার মূল সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ভারী বৃষ্টিপাতের কারণে সকালে বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাত থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অল্প ও ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামে। ঢাকার বাইরে নেত্রকোনায় ৯৭ মিলিমিটার ও ময়মনসিংহে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।