admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২০ ১:০০ অপরাহ্ণ
রাজধানীর শ্যামলীতে মিরপুর সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ডায়নামিক ফ্যাশনের শ্রমিকরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।