হোম
ঢাকা

রাজধানী ঢাকার বিভিন্ন রুটে হঠাৎ বাসের অঘোষিত ধর্মঘট।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন রুটে এক ধরনের অঘোষিত গণপরিবহন ধর্মঘট চলছে। বাসের শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন যা শুরু হয়েছে গতকাল ঢাকার মিরপুর এলাকা থেকে। ঢাকার সড়কগুলোতে আজ খুব সীমিত সংখ্যায় বাস চলতে দেখা গেছে। অনেক মালিক সকালের দিকে বাস সড়কে নামালেও কোন ধরনের সমস্যা হবে কিনা সেই আশঙ্কায় পরে আবার তা বন্ধ করে দেয়। আর এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মিরপুরের মাজার রোড থেকে প্রতিদিন বারিধারায় অফিস করতে যান এমন একজন জান্নাতুল ফেরদৌস।

তিনি বলছেন, সকালে দেখলাম রাস্তায় আমার রুটের কোন বাস নেই যেটা মিরপুর এক নম্বর হয়ে, কালশী পার হয়ে নর্দার দিকে যায়। আমি পরে অন্য রুটের বাসে করে মহাখালী ঘুরে অফিসে গিয়েছি। তিনি বলছেন, গতকাল সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময়ও বাসের অপেক্ষায় তিনি দেড় ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। গতকাল ফেরার সময় একটা বাসও ছিল না রাস্তায়। আজকে ফেরার সময় যে কী হবে এখনই আমি সেটা নিয়ে চিন্তা করছি। অনেক যাত্রী বাধ্য হয়ে বেশি ভাড়ায় অটোরিকশায় করে অফিসে গেছেন।

রাস্তা

গুলশানে অফিস করেন এমন একজন বলছেন, আমি একটা অফিসের সাপোর্টিং স্টাফ। কত টাকা বেতন পাই বলেন? আমার মতো লোকের সিএনজি ব্যাবহার করা খুবই কষ্টের ব্যাপার। শ্রমিকেরা অবশ্য বলছেন, তারা উপায় না দেখে বাস চলাচল বন্ধ রেখেছেন। তারা বলছেন, মালিকেরা ঠিকই বর্ধিত ভাড়া পাচ্ছে, কিন্তু তাদের বেতন বাড়েনি। তারা বলছেন, বর্ধিত ভাড়া আদায় করতে তাদের প্রতিদিন হেনস্তা হতে হচ্ছে। গাবতলি ডেমরা রুটে একটি কোম্পানির বাসে কন্ডাকটর হিসেবে কাজ করেন মোহাম্মদ উজ্জ্বল। তিনি বলছেন, যে ভাড়াটা বাড়ানো হইছে সেটা অনেক যাত্রী দিতে চায় না। আমরা তো ভাড়া বাড়াইনি। কিন্তু নতুন রেটের ভাড়া চাইলে যাত্রীরা আমাদের গালাগালি দেয়, মারধোর করে। একদম প্রতিদিন এই ঘটনা ঘটেছে। আবার যতজন যাত্রী উঠছে সেই অনুযায়ী হিসেবে যে টাকা হওয়ার কথা রাতে মালিককে পুরো টাকাটা বুঝাইয়া দিতে পারি না। কারণ অনেক যাত্রী ভাড়া কম দিচ্ছে। আমরা অসহায় বোধ করছি।

নভেম্বরের চার তারিখ সরকার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায নির্ধারণ করা হয়। ডিজেলের মূল্য বাড়ার জেরে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন ধর্মঘট ডাকেন মালিকেরা।
তিন দিন ধর্মঘট চলার পর পর ৭ তারিখ ডিজেলের বর্ধিত দামের সাথে সামঞ্জস্য রেখে বাস ও লঞ্চের জন্য নতুন ভাড়ার হার নির্ধারণ করে দেয় সরকার। তারপর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। ঢাকায় বাস মালিকদের একটি সমিতি এসোসিয়েশন বাস কোম্পানিজের প্রেসিডেন্ট রফিকুল হোসেন কাজল জানিয়েছে, আমি যানবাহন ব্যবসা শুরুর করার পর সেই ৮০ সাল থেকে দেখে আসছি বাসের ভাড়া বাড়লেই এরকম একটা ঝামেলা তৈরি হয়। সরকার যেভাবে ভাড়া বাড়ায় সেটা ঢাকা শহরের জন্য ন্যায় সঙ্গত হয় না।

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, ঢাকা শহরে ভয়াবহ ট্রাফিক জ্যাম। আপনি যখন সিএনজি বা উবারে করে কোথাও যাচ্ছেন তখন কি ওয়েটিং চার্জ দিতে হয় না? সায়দাবাদ থেকে ধরুন নরসিংদী যেতে যে সময় লাগে, দেখা যায় গুলিস্তান থেকে গাবতলি যেতে ট্রাফিক জ্যামের কারণে তার চেয়ে বেশি সময় লাগে। এই ওয়েটিং-এর জন্যে তো বাসে কোন চার্জ ওঠে না। জ্যামের কারণে সবমিলিয়ে দিনে কয়টা ট্রিপ হয়? তিনি বলছেন, তার মালিকানাধীন বাসও সকাল থেকে শ্রমিকেরা বন্ধ রেখেছে।আমি চাচ্ছি আমার বাস রাস্তায় থাকুক কিন্তু আমার কর্মচারীরা রোজ মার খাচ্ছে। তাই তারা রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছে না।

 

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 39 minutes আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 46 minutes আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 20 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক