admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরো প্রধানঃ আজ মঙ্গলবার সন্ধায় রংপুর মহানগরীর মাহিগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের পথসভা অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপন্যের মূল্য কমানোর দাবিতে আগামী ২৫’ আগষ্ট ২০২২ইং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষে বাম গণতান্ত্রিক জোট রংপুরের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সহ-সভাপতি কাফি সরকার, বাসদ জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, রংপুর জেলা বাসদ মার্কসবাদী সদস্য সচিব আহসানুল আরেফিন টিটু প্রমূখ।
বক্তাগণ জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপন্যের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানান। একইসাথে আগামী ২৫’ আগষ্ট বৃহস্পতিবার বাম জোটের হরতাল সফল করার জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহবান জানান।