admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ১২:২০ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল: রংপুরের মাহিগঞ্জে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকারী করনের দাবিতে বুধবার সন্ধ্যায় এলাকাবাসির আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ঐ অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চত্বর থেকে শুরু করে মিছিলটি মাহিগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ রংপুর মহানগরের ২৯ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন লিখন, মাহিগঞ্জ শহীদ শেখ রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আপেল, ৩০ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে মাহিগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে পূর্ণাঙ্গ সরকারী হাসপাতালে রূপান্তর করার জোর দাবি জানান। পাশাপাশি পূর্বের ঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামী ২৬ অক্টোবর শনিবার সকাল দশটার মানব্বন্ধন সফল করার লক্ষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।