আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরোঃ রংপুরের মাহিগঞ্জ থানাধীন কল্যানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দলগ্রামে তিন বছরের শিশু ধর্ষণকারী মাহফুজুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৯ মে’ সকালে রংপুরের মাহিগঞ্জ থানাধীন ১নং কল্যানী ইউনিয়নের বড়দরগায় আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) বিভাগীয় কমিটির সহযোগিতায় ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে নির্যাতিতা পরিবারের পক্ষে এলাকাবাসীগণ দলগ্রামের তিন বছরের শিশু ধর্ষণকারী মাহফুজুর রহমানকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। গত ৬ মে’ মোহনা নামের তিন বছরের ছোট শিশুটি এই লম্পটের পাষবিক হিংস্রতার শিকার হয়। ইতিপূর্বেও নানা অপকর্মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তারা আরোও বলেন, একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাওয়া এই মাহফুজুর রহমানের খুঁটির জোর কোথায়?
এসময় কিছুক্ষণের জন্য সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার পুলিশ এসে যান চলাচল সাভাবিক করেন। মানববন্ধনে এলাকার নারী পুরুষ, তরুন যুবক সকলেই অংশগ্রহণ করেন। শেষে ধর্ষক মাহফুজুরকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বড়দরগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।