admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেলঃ রংপুর মহানগর আওয়ামী যুবলীগের অন্যতম নেতা ইমরান আনোয়ার অয়ন’র মৃত্যুতে, আজ বুধবার বিকেলে রংপুর মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর কার্যালয়ে অয়নের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিয়ার রহমান সাফি, রংপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার,

রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, রংপুর মহানগর ৩০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান লাভলু, ৩০নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা মোঃ মোক্তার আহমেদ, মহানগর যুবলীগ নেতা সাগর রায়, ২৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ এস,এম মাসুম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন সহ যুবনেতা ইসহাক মামুন, মোঃ রবিউল ইসলাম ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।