admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফোরকানিয়া মাদ্রাসা কমিটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মধ্য গনেশপুর ফোরকানিয়া মাদ্রাসা কমিটির পক্ষে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু-কে তার পশ্চিম বাবুখাঁর নিজ বাসায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে তাকে ক্রেস্ট প্রদান করেছেন মাদ্রাসা কমিটিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহীন মিয়া, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মনজুরুল রশিদ লিঠু, কার্যকরি সদস্য জাকির হোসেন, শিমুল মিয়া, সোহেল ও অত্র মসজিদের খাদেম আলম মিয়া প্রমূখ। উপস্থিত সকলেই আসাদুজ্জামান বাবু’র ভবিষ্যৎ জীবনের সাফল্য ও দির্ঘায়ু কামনা করেন।