admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ৮:০২ অপরাহ্ণ
রংপুর সংবাদদাতা: রংপুরের কাউনিয়া উপজেলায় জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুই কর্মকর্তাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০ টায় উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সবুজ সংঘ ক্লাব থেকে নগদ টাকাসহ তাদরকে আটক করা হয়। আটক দুই কর্মকর্তাকে সাময়িক বহিস্কার করেন অফিস আদেশ জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল আটককৃত দুই কর্মকর্তা হলেন, বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিম। জানা যায়, বিভিন্ন সময় কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সবুজ সংঘ ক্লাবসহ বিভিন্ন পয়েন্টে আটককৃতরা জুয়ার আসর বসাতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার রাতে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সবুজ সংঘ ক্লাব থেকে নগদ টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে রাতেই পুলিশ তাদেরকে কোর্টে চালান করে। আটকের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকতাসহ মোট ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের রাতেই কোর্টে চালান দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান (্চলতি দায়িত্ব) বলেন, কাউনিয়া থানা আটকের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||