admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল,রংপুর ব্যাুরো: রংপুরে সদর ৩ আসনে জাসদ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা মিছিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের রংপুর দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাসদ রংপুর মহানগর শাখার সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারক আহমেদ, মহানগর জাসদ নেতা আনোয়ার হোসেন, শফিয়ার রহমান, জাতীয় যুব জোট রংপুর মহানগর শাখার সভাপতি সাজ্জাদুল ইসলাম মিঠুল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপেল, যুব জোট নেতা ইউসুফ আলী, আব্দুস সালাম।
বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার সভাপতি এহতেশাম জেমি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ বিপ্লব সহ জাসদ, যুব জোট ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।