admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২০ ৩:২৬ পূর্বাহ্ণ
রংপুরে করোনাভাইরাসর উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নগরীর নিউ সেনপাড়ার বাবুল বনিক ও শালবন এলাকার জহুরুল ইসলামের মৃত্যুর খবর জানার পরপরই তাদের নমুনা সংগ্রহ করেছি। এখন নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে তারা করোনায় আক্রান্ত হয়ে ছিলেন কিনা।
শনিবার রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবলু বনিক গুরুত্ব অসুস্থ্য হয়ে মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। অন্য দিকে ওই দিন রাতে নগরী শালবন এলাকায় করোনার উপসর্গ নিয়ে জহুরুল ইসলাম টুলু নামে আরেক জনের মৃত্যু হয়। তিনি বিদ্যুৎ বিভাগের (পিডিবি) অবসরপ্রাপ্ত ফোরম্যান ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, মারা যাওয়া ওই দুই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে বেশ কিছু ধরে অসুস্থ ছিলেন। বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের লোকেরা নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়েছে।