admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:২৭ অপরাহ্ণ
মোঃহারুন-অর-রশিদ (বাবু) ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ গতকাল ২৫শে সেপ্টেম্বর ২০২০ ইং, রংপুরের আদী শহর মাহিগঞ্জ বাজার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ১১৫১) এর ত্রি-বার্ষিক নির্বাচন সু-সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন,মোঃ হালিম মিয়া (টুনু) আর সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন জোবায়দুল ইসলাম।
আজ ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর বেলা ১টা ৪০ মিনিটে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল এর সাথে ফুলেল শুভেচছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন’ মাহিগঞ্জ বাজার শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত বিজয়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগ ২৯ নং ওয়ার্ড এর সভাপতি আব্দুর রব পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়য়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন, সাবেক সদস্য আবু শাদাৎ মোহাম্মদ শাওন, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল ইসলাম ফেরদৌস, রংপুর মহানগর উন্নয়ন ফোরাম এর দপ্তর সম্পাদক মিঞা মোঃ সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ ওয়াহেদ ও মাহিগঞ্জ বাজারের অন্যান্য ব্যাবসায়ী বৃন্ধ।