admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরোঃ আজ রবিবার ( ১৭ এপ্রিল) সকালে রংপুর মহানগরী এলাকার মাহিগঞ্জ কলেজে মুজিব নগর দিবস উদযাপন হয়। মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি, সাহিত্যিক মাহিগঞ্জ কলেজের গভর্নিং বডি’র সভাপতি রংপুরের আলোকিত মানুষ প্রফেসর মোহাম্মদ শাহআলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম কবির পরিচালক জেলা তথ্য অফিস রংপুর, মো আলমগীর কবির সহকারী পরিচালক জেলা তথ্য অফিস রংপুর ও মাহিগঞ্জ কলেজের উপাধ্যক্ষ মফিজার রহমান মিজু প্রমূখ।