admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২১ ১১:২২ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুর নগরীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর গনেশপুরের দোলাপাড়া এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করেন। পুলিশ ও এলাকবাসি সূত্রে জানাগেছে, ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফের পুত্র সোহেল রানা (৩২) শনিবার সকাল ১০ টার দিকে পরিবারের লোকজনের কাছে টাকা চায়।
পরিবারের সদস্যরা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর বাড়ির পাশে মমতাজ মিয়ার বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সোহেল রানার লাশ দেখতে পায় এলাকাবাসি। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
মেট্রোপলিটন কোতয়াীল থানার এসআই গণেশ চন্দ্র জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।