admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুন, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের করোনার মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে চিকিৎসা সামগ্রী ঢাকার পথে। বাংলাদেশকে করোনার মহামারি মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চিকিৎসা সরঞ্জাম গুলো দেশটির বিমানবন্দর হয়ে ঢাকার পথে রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। চিকিৎসা সামগ্রীগুলো বিমানে উঠানোর সময় যুক্তরাষ্ট্রের ট্রাভিস এয়ার বেইসে সেগুলো পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম। এর পর তিনি টুইটে লিখেছেন, কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন সরকারের উদার সমর্থন বাংলাদেশের সক্ষমতাকে আরো জোরদার করবে।
এদিকে, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও ইউএসএআইডি। বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ট্র্যাভিস এয়ার বেইসে বিমান পরিদর্শন করেছেন। দূতাবাসের এক বার্তায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক মূল্যবান। যার প্রমাণ করোনাকালে বাংলাদেশকে দেওয়া সমর্থন।