admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ক্রিসমাসের কেনাকাটায় গোলাগুলি। দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের পরের দিন ক্রেতাদের ভিড়ে শপিংমলের দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ একজনকে আটক করেছে এবং জানিয়েছে, জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। বছরের সবচেয়ে ব্যস্ততম কেনাকাটার দিন দোকানিরা চরম আতঙ্কের পরিবেশ দেখলো বলে জানিয়েছেন এক পথচারী। ডারহাম পুলিশ প্রধান প্যাট্রিস অ্যান্ড্রুস সাংবাদিকদের জানান, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে। সাউথপয়েন্ট মলে দ্য স্ট্রিটসের ভেতর এই লড়াই হয়। আহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটি আশঙ্কামুক্ত। গুলিবিদ্ধ অন্য দুজনের অবস্থা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ করেনি। ডারহাম পুলিশ প্রধান প্যাট্রিস অ্যান্ড্রুস সাংবাদিকদের জানান, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে। সাউথপয়েন্ট মলে দ্য স্ট্রিটসের ভেতর এই লড়াই হয়। আহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটি আশঙ্কামুক্ত। গুলিবিদ্ধ অন্য দুজনের অবস্থা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ করেনি।
পুলিশ প্রধান বলেন, গোলাগুলির আতঙ্কে ক্রেতারা হুড়োহুড়ি করে বেরিয়ে যাওয়ার সময় আরও তিনজন আহত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলি চালানো দৃর্বৃত্তরা তাৎক্ষণিক পালিয়ে যায়। বন্দুকধারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
ক্রেতারা জানান, কিছু বন্দুকধারী দোকানে ঢুকে পড়লে ছোটাছুটি শুরু হয়। অ্যাঞ্জেলা লয়েড নামের এক ক্রেতা বলছেন, আমি শুধু গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। গোলাগুলির সময় আতঙ্কে সবাই ছোটাছুটি করছিল। দোকানিরা গুলি থেকে বাঁচতে হাত উঁচু করে দোকান ত্যাগ করছিল। চারদিকে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে।