admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে ওমিক্রনে ১২ জনের প্রাণহানি। করোনার নতুন ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ব্রিটেনে ১২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, সোমবার, ২০ ডিসেম্বর, যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য জানান। পাশাপাশি তিনি এ কথাও জানিয়েছেন যে, আগামী বড়দিনের, ২৫ ডিসেম্বর, আগে সামাজিক বিধিনিষেধ কঠোর করার কোনো চিন্তা-ভাবনা আপাতত সরকারের নেই।
বরং পরিস্থিতি মূল্যায়নে প্রকৃত তথ্যের ওপর নির্ভর করছি আমরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডমিনিক রাব বলেন, যুক্তরাজ্যে যারা ওমিক্রনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৪ জন। যুক্তরাজ্যের কর্মকর্তারা এর আগে গত সপ্তাহে সতর্ক করে বলেন, যেহেতু ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, সুতরাং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে পারে।
এদিকে, যুক্তরাজ্যে সম্প্রতি রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, আগামী দিনে এ ভাইরাসের নতুন আরেকটি ঢেউ আসতে পারে।প্রসঙ্গত, গেল নভেম্বর মাসে প্রথম করোনার এই ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর থেকেই দ্রুত বিস্তার লাভ করা করোনার এই নতুন ধরন ছড়িয়ে পড়ছে দেশে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ডব্লিউএইচও, তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। আগামী দিনে এটি আরো ভয়ংকর আকারে ছড়িয়ে পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||