হোম
অপরাধ

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশের যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য উঠে আসছে। পুলিশ শুরুতে এই ঘটনাকে দুই গ্রুপের সংঘর্ষ বলে দাবি করলেও আহত কিশোররা বলছেন কেন্দ্রের আনসার সদস্যরা তাদের ১৮ জনকে বেঁধে পেটানোর কারণেই এমনটা হয়েছে।

ঘটনা বেলা ১২টা/১টার দিকে হলেও কিশোরদের দফায় দফায় স্থানীয় আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে আনা হয় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে। পুলিশ এই হাসপাতাল সূত্র থেকেই থেকেই প্রথম খবর পায়। উন্নয়ন কেন্দ্র থেকে তাদের কিছুই জানানো হয়নি। প্রকৃত কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান জেলার পুলিশ সুপার মো. আশরাফ হোসেন। বর্তমানে ওই উন্নয়ন কেন্দ্রের ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে ওই কেন্দ্রে থাকা আনসার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন।

কেন্দ্রের একজন তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খুব সাবধানে পা ফেলতে হচ্ছে এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। মামলা দায়েরের পর প্রকৃত তদন্ত শুরু করে দায়ীদের গ্রেফতার করা হবে বলে জানান মি .হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের পর্যায়ে আমরা নেই। আমরা শুধুমাত্র আহত কিশোরদের অভিযোগ এবং ঘটনাস্থল পরিদর্শনে যে তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবো। সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনার সঙ্গে কয়েকটি সরকারি দফতরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা যুক্ত থাকায় খুব সাবধানে পা ফেলতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

চুল কাটাকে কেন্দ্র করে সহিংসতাঃ এদিকে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, সংঘর্ষ নয়, ওই কিশোরদের বেধড়ক পিটিয়ে হতাহত করা হয়েছে। নিহত এক কিশোরের অভিভাবক জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৩ আগস্ট চুল কাটাকে কেন্দ্র করে। কেন্দ্রের এক কিশোরকে দায়িত্ব দেয়া হয় সবার চুল কাটতে। এতজনের চুল কাটতে কাটতে ছেলেটি ক্লান্ত হয়ে পড়ায় তিনি এক আনসার সদস্যের চুল কাটতে অস্বীকৃতি জানান। পরে সেই আনসার সদস্য ক্ষুব্ধ হয়ে কেন্দ্রের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেন ওই কিশোররা মাদকের নেশা করে পড়ে আছে। এরপর তাদের সবাইকে নীচে ডাকা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে কেন্দ্রের কিশোরদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে গতকাল ওই কিশোরদের গ্রিলের সাথে বেঁধে বেধড়ক পেটায় আনসার সদস্যরা এবং কোন চিকিৎসা ছাড়াই সন্ধ্যা পর্যন্ত ফেলে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর অভিভাবক। এ ঘটনায় হতাহতের স্বজনরা দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।

বিভিন্ন দেশে কারাগারের ভেতরে সহিংসতার ঘটনা ঘটে। একে বিচ্ছিন্ন ঘটনা বলছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী তবে একে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান চৌধুরী।তার মতে, শিশু উন্নয়ন কেন্দ্রগুলোয় যারা আসেন তারা সবাই অপরাধী হওয়ায় এ ধরণের ঘটনা ঘটা স্বাভাবিক কিছু নয়। তিনি দেশ ও দেশের বাইরে কারাগারের ভেতরে বিভিন্ন সহিংসতার ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে আনেন। এছাড়া এই কেন্দ্রগুলোয় ১৮ বছরের কম বয়সীদের রাখার কথা থাকলেও এর চেয়ে বেশি বয়সীদের এখানে রাখা হচ্ছে, যার কারণে এই অপরাধ সংগঠিত হচ্ছে বলে তিনি জানান। মি. চৌধুরী বলেন, যারা এখানে আসে তারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের দ্বারা অপরাধ হয়ে থাকে। আবার ২৪ বছর ২৬ বছর লোকের বয়স ১৮ লিখে দিয়ে এখানে পাঠিয়ে দেয়। তারা অপরাধ করে। কিন্তু যা হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো সচরাচর হয় না।

তবে দায়িত্বশীলদের গাফিলতি থাকার বিষয়টি স্বীকার করে তিনি সব অব্যবস্থাপনা দূর করার আশ্বাস দিয়েছেন। উন্নয়ন কেন্দ্রে সহিংসতা নতুন নয় বাংলাদেশে মোট তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র আছে। এর মধ্যে ছেলেদের জন্য টঙ্গি ও যশোরে দুটি এবং গাজীপুরে মেয়েদের জন্য একটি। এসব শিশু উন্নয়ন কেন্দ্রে সহিংসতার ঘটনা নতুন নয়। এর আগে ২০১১ সালে এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পুষ্টিকর খাবার না দেয়ায় ২০১৪ সালে কিশোরদের সঙ্গে আনসার বাহিনীর সংঘর্ষ হয়। ওই সময় নির্যাতিত কিশোররা কেন্দ্রে ভাঙচুর ও ভাঙা কাচ দিয়ে শরীর কেটে প্রতিবাদ জানায়। অথচ বাংলাদেশের শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছর বা এর কম বয়সী যেসব শিশু কিশোরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে জেলে নেয়ার পরিবর্তে উন্নয়ন কেন্দ্রে পাঠাতে হবে যেন তারা সংশোধিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।বাংলাদেশের শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছর বা এর কম বয়সী অপরাধীদের উন্নয়ন কেন্দ্রে পাঠাতে হবে।

এসব কেন্দ্র শিশুদের জন্য কেন নিরাপদ হতে পারেনি এসব শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু কিশোরদের কাউন্সেলিং ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার কথা থাকলেও বাস্তবতা সম্পূর্ণ উল্টো বলে জানিয়েছেন অপরাধবিজ্ঞানী খন্দকার ফারজানা রহমান। দক্ষ কাউন্সিলর ও জনবলের অভাব, ঠিকমতো খাবার না দেয়া, বয়স ভেদে কিশোরদের আলাদা না রাখা এবং অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতা থাকায় এই কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে উঠেছে বলে তিনি জানান।

শিশুদের জন্য এই উন্নয়ন কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে ওঠার পেছনে মূলত ৪টি কারণ উল্লেখ করেন তিনি। প্রথমত, প্রতিটি উন্নয়ন কেন্দ্রে ধারণ ক্ষমতা দুই গুণ থেকে তিন গুণ বেশি কিশোর কিশোরীদের ঠাই দেয়া হচ্ছে। এ কারণে বয়স ভেদে শিশু কিশোরদের যেভাবে আলাদাভাবে সুরক্ষা দেয়ার কথা সেরকম কোন ব্যবস্থা নেই। দেখা যায় একটি ভবনে ১০ বছর বা তার কম বয়সীদের রাখা হচ্ছে। আরেকটি ভবনে ১১ বছর থেকে ১৮ বছর বয়সীদের রাখা হচ্ছে। এতে কম বয়সী শিশুটির শারীরিক নির্যাতনের আশঙ্কা থাকে বলে জানান মিসেস রহমান।

দ্বিতীয়ত, এই শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে দক্ষ কাউন্সিলরের গাইডেন্স প্রয়োজন সেটা নেই। তৃতীয়ত, যে পুষ্টিকর খাবার দেয়া উচিত সেটা তারা পায় না। থাকার অবস্থাও ভালো নয়। চতুর্থত, পরিবারের সাথে শিশু কিশোরদের দেখা করার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এছাড়া তাদের চিত্তবিনোদন বা পড়াশোনারও কোন ব্যবস্থা রাখা হয় না।উন্নয়ন কেন্দ্রে আসা অধিকাংশ গুরুতর অপরাধের আসামী বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া সরকারি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেন্দ্রগুলোকে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে বলে তারা জানায়। এসব আমলাতান্ত্রিক জটিলতার কারণে স্বাধীনভাবে পরিদর্শন করতে পারেন না সংশ্লিষ্টরা। সব মিলিয়ে মিসেস রহমান মনে করেন, শিশু উন্নয়ন কেন্দ্রগুলো শিশু বান্ধব নয় এবং এসব কেন্দ্র শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠতে পারেনি। যশোরে ২৫ বছর আগে প্রতিষ্ঠিত ওই শিশু উন্নয়ন কেন্দ্রে ২৭৭ জন কিশোরকে সংশোধনের জন্য রাখা হয়েছিল। তাদের অধিকাংশ গুরুতর অপরাধের আসামী বলে জানিয়েছে পুলিশ। নিহত তিন কিশোরের মধ্যে ২ জন হত্যা মামলার এবং একজন ধর্ষণ মামলার আসামী বলে তারা নিশ্চিত করেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক