admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ যথাযোগ্য মর্যাদায় সাভার আমিন বাজারে জাতীয় শোক দিবস পালিত। সারাদেশে যথাযথ মর্যাদায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আমিনবাজার বাসস্ট্যান্ডে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদের সভাপতিত্বে ও বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামীলীগের সদস্য রাজু আহমেদ ও ইউপি মেম্বার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৪ বছর বাংলার অবহেলিত মানুষের অধিকার ও বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিনত করার লক্ষে অনেক নির্যাতন ও ত্যাগ শিকার করেন এবং তার ১৭মিনিটের ভাষণে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ করেন এবং লাখো বাঙালীর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেন।
কিন্তু স্বাধীনতাবিরোধী কিছু মীরজাফর তা সহ্য করতে পারেনি তাই ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেন। তাই আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার সহ বাংলাদেশ আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবো যাতে এরকম হৃদয়বিদারক ঘটনা দুস্কৃতিকারীরা আর বাংলার মাটিতে ঘটাতে না পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।