admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ
মেয়র আতিকুল স্ত্রী সহ হাসপাতালে ভর্তি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ১৩ অক্টোবর মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন তারা। তারা দুজনেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত। আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদ। তিনি নিজেও করোনায় আক্রান্ত এবং একই হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, সম্প্রতি ডিএনসিসি মেয়র, তার স্ত্রী ও তার সহকারী অসুস্থ বোধ করলে গত রোববার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। ওইদিন রাতেই তাদের পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায়, তারা তিনজনই কোভিড-১৯ আক্রান্ত।
করোনা আক্রান্ত হওয়ার পর গতকাল তারা নিজ বাসায় অবস্থান করেন। পরে আজ মঙ্গলবার তিনজনই হাসপাতালে ভর্তি হন। তাদের শারীরিক কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা সেটি জানা যায়নি। দ্রুত আরোগ্য লাভের জন্য তারা নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।