admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২০ ৬:৪৩ পূর্বাহ্ণ
মে মাসের মধ্যে খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা। ১ অক্টোবরের মধ্যে প্রতিটি সংস্থাকে ডিএসসিসির সঙ্গে সমন্বয় করতে হবে বলেছেন মেয়র তাপস বর্ষা এলেই রাজধানীতে বেড়ে যায় খোঁড়াখুঁড়ি। বর্ষার আগেই মে মাসের মধ্যে খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা থাকলেও তা কেউই মানে না। বরং এ সময়ে বেশ তৎপর হয়ে ওঠে সরকারি সংস্থাগুলো।
সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে লেগে থাকে যানজট। তাতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বর্ষকালের এই কর্মতৎপরতা সারা বছরেও যেন আর শেষ হতে চায় না। খোঁজ নিয়ে জানা গেছে, গত অর্থবছরে ঢাকা দুই সিটির চার শতাধিক সড়ক খনন করা হয়েছে। চলতি বছর খননের জমা পড়া আবেদনের সংখ্যাও কম নয়। ঠিক এই মুহূর্তে দুই সিটির কয়টি এলাকায় রাস্তা খনন কাজ চলছে সেই হিসেব নেই খোদ সিটি করপোরেশনের হাতে।