admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।মাশরাফী রাস্তার গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সের পথ করে দিলেন। এ আহ্ববান শুনে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী বায়েজিদ, ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ, শাকিল, ম্যানেজার বাবু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীলসহ তার বহরে থাকা সবাই গাছ সরাতে ব্যস্ত হয়ে পড়েন। মাশরাফী নিজেও গাছে ধাক্কা দেন। রাস্তা পরিষ্কারের পর ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনে গাড়িগুলোকে হাতের ইশারায় পার করেন তিনি।
জনপ্রিয় এ নেতার তড়িৎ উদ্যোগের কারণে রাস্তার পাশে থাকা লোকগুলো হাসিমুখে হাত নেড়ে মাশরাফীকে ধন্যবাদ জানান। তিনিও হাত নেড়ে হাসি মুখে প্রতি উত্তর জানান।নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মর্তুজা।
নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার চৌগাছা আলম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে যানজটের কারণে তার গাড়ি বহর থেমে যায়। কারণ জানতে গাড়ি থেকে নেমে আসেন মাশরাফী। দেখেন নড়াইল-যশোর মহাসড়ক প্রশস্তকরণের জন্য কাটা একটি গাছ রাস্তার ওপর পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের উদ্দেশ্যে বললেন, ভাই আপনারা দিনে গাছ কাটছেন কেন? এতে যানজট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। তার কথা শেষ হতে না হতেই বিপরীত দিক থেকে আসে অ্যাম্বুলেন্সের শব্দ। এতো লোকজন দেখে অ্যাম্বুলেন্স চালক কিছুটা দূরে দাঁড়ালেন। মাশরাফী বললেন- ভাই সবাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেন, আগে যেতে দেন।