admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীর থেকে পলিপ অপসারণ।হোয়াইট হাউসের চিকিৎসক বুধবার, ২৪ নভেম্বর, জানিয়েছেন, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোলনোস্কোপি পরীক্ষা সম্পন্ন হয়। টেস্টের সময় তার দেহ থেকে একটি পলিপ অপসারণ করা হয়েছে, যেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। তবে এটি প্রাক-ক্যানসারাস ক্ষত বলে বলে ধারণা করা হচ্ছে। অপারেশনের পর পুরোপুরি নিরাময় হয়েছে ক্ষতটি। আর কোনো চিকিৎসার দরকার নেই।

বাইডেনের অস্ত্রোপচারের সময় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা হ্যারিস।
ডক্টর কেভিন ও’কনর এক চিঠিতে জানিয়েছেন, পলিপটিকে একটি ‘টিউবুলার অ্যাডেনোমা’ হিসেবে চিহ্নিত করা হয়। ২০০৮ সালে বাইডেনের শরীর থেকে একই ধরনের আরেকটি পলিপ অপসারণ করা হয়েছিল। চিকিৎসক বলছেন, নিয়মিত চেকআপ দরকার। বাইডেনের সাত থেকে ১০ বছরের মধ্যে আরেকটি কোলনোস্কোপি করা উচিত বলেও মনে করছেন চিকিৎসক। গত ১৯ নভেম্বর কোলনোস্কপি করার আগে বাইডেন সংক্ষিপ্ত সময়ের জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, যার ফলে মার্কিন ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। কোলনোস্কপি করার সময় সংক্ষিপ্ত সময়ের জন্য রোগীকে অজ্ঞান করা হয়। এই কারণে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রেসিডেন্সির দায়িত্ব হস্তান্তর করতে হয়েছিল। খবরে বলা হচ্ছে, কোলনোস্কোপি ছাড়াও বাইডেনের আরও এক একটি শারীরিক পরীক্ষা করা হয়েছিল। পরে ডা. ও’কনর ঘোষণা করেন, প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ এবং আগামীতে শক্তিশালী দায়িত্বের জন্য উপযুক্ত।৭৯ বছর বয়সী জো বাইডেন, মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। গত ১৯ নভেম্বরের আগে ২০১৯ সালের ডিসেম্বরে সাস্থ্যের আপডেট করা হয়েছিল, যখন তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন।