admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিঙ্গাইরের চকবাড়ি বিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার দুপুরে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ি বিল থেকে আনুমানিক ৩৬বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুরে দিকে সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলে বস্তাবিন্দী এক যু্বতী নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তার গলায় কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে দুর্বত্তরা তাকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে বিলের পানিতে ফেলে দেয়।নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।