admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ থেকেঃ মানিকগঞ্জের সিংগাইরে জামশা এলাকায় নিখোঁজ ঘর জামাইয়ের লাশ উদ্ধার হলো ঘাস ক্ষেত থেকে। নিহত ঐ ঘরজামাই থানার ওয়ারেন্টভুক্ত আসামী ছিল। জানা যায়, উপজেরার তালেবপুর ইউনিয়নের মোল্লা পাড়া এলাকার মৃত কিফাজ উদ্দিনের ছেলে মান্নান (৬০) দীর্ঘদিন ধরে একই উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা এলাকায় শ্বশুরালয়ে বসবাস করতো।
বুধবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হঠাৎ বাড়ি থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার দেখা মিলছিল না। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঐ এলাকার কালিগঙ্গা নদীর পারে ইউসুফ আলীর ঘাস ক্ষেতে লোকজন মান্নানের লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তার স্ত্রী মনোয়ারা (৫০) জানায়, ঘাস ক্ষেত পাহারারত ইউসুফ আলী, শাম মিয়া, বিরচন, ছবেদ আলী, মুকছেদ ও বাছিররা আমার স্বামীকে ঘাসচুরি সন্দেহে হত্যা করেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারেরর জোর চেষ্টা চলছে।