হোম
অপরাধ

মানববন্ধন পণ্ড করায় প্রত্যাহার হলেন বামনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ

পুলিশের-অপরাধ-ওসি-এ্যারেস্টেড-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মানববন্ধন পণ্ড করায় প্রত্যাহার হলেন বামনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার। বরগুনায় শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড করার সময় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) লাঞ্ছিত করার ঘটনায় এবার প্রত্যাহার হলেন বামনা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. ইলিয়াছ আলী তালুকদার। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়। এভাবেই এএসআইকে চড় মারেন বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম।

তিনি জানান, ওসি কর্তৃক এএসআই লাঞ্ছিত হওয়ার ঘটনায় তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তারা ঘটনার সত্যতা পেয়েছেন। তদন্ত প্রতিবেদনে তারা ওই ওসিকে থানা থেকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে আজ বরিশার রেঞ্জ ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়। তাকে বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত রোববার ওই ভুক্তভোগী এএসআইকেও অন্যত্র পদায়নের জন্য বামনা থানা থেকে প্রত্যাহর করে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। গত শনিবার লাঠিচার্জ করে শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ

মো. মফিজুল ইসলাম জানান, এই মুহূর্তে ভুক্তভোগী ওই এএসআই’র বামনা থানায় কাজ করার মতো অনুকূল পরিবেশ নেই। তাই তাকে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ তৈরি করে দিতে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাকে অন্য কোনো স্থানে পদায়ন করা হবে। যতদিন পর্যন্ত তাকে অন্য কোথাও নতুন করে পদায়ন করা হচ্ছে না, ততদিন তিনি পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে বামনা উপজেলায় মানববন্ধন করে সেখানকার স্থানীয় শিক্ষার্থীরা। কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে থাকা এবং এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী গ্রেপ্তারকৃত (বর্তমানে জামিনে মুক্ত) সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়। কিন্তু হঠাৎই শান্তিপূর্ণ মানববন্ধন পণ্ড করতে পুলিশের একটি দল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন শত শত মানুষের সামনে কর্তব্যরত ওই এএসআইকে চড় মারেন।

এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওসি মো. ইলিয়াস হোসেনের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার নির্দেশ দেন বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর আজ সেই ওসিকেও প্রত্যাহার করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক