হোম
সারা বাংলা

মাদারীপুরে রাতে দরজা-জানালা বন্ধ করে সরকারি স্কুলে কোচিং বাণিজ্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ

Cochin-center-mknewsbd

ফাইল ছবি

মাদারীপুর: মাদারীপুরের সদর উপজেলার উত্তর ঝিকরহাটি পশ্বিম ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি আদেশ অমান্য করে স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের আদেশে রাতে বিশেষ ক্লাসের নামে চলছে রমরমা কোচিং বাণিজ্য।
শুধু বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকালে ১ ঘণ্টার একটি বিশেষ ক্লাস ও রাতে বাধ্যতামূলক করা হয়েছে ৪ ঘণ্টার বিশেষ ক্লাসের নামে কোচিং বাণিজ্য। সরকারি স্কুলের দরজা- জানালা বন্ধ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ কোচিং ক্লাস। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিষয়টি জেনেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।
রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, ৩য় থেকে ৫ম শ্রেণীর পর্যন্ত ১৩৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ কোচিং ক্লাস। রাতের কোচিং বাবদ প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে নেয়া হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। আর সকালের বিশেষ ক্লাস নেয়া হয়। সেখানে ছাত্র-ছাত্রীদের ২টি বিষয়ের কোচিং করানো হয়। যার বাবদ নেয়া হয় ২০০-৪০০ টাকা। জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত চলে কোচিং বাণিজ্য। ৫ম শ্রেণীসহ ৩য় ও ৪র্থ শ্রেণীর মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় ছাত্রকেও দেখা গেছে বিশেষ ক্লাসে।
তারা কেন বিশেষ ক্লাসে এসেছে জানতে চাইলে তারা তাদের শিক্ষকের দিকে তাকিয়ে বলে আমরা কয়েকটি বিষয়ে দুর্বল। তবে তারা আরও জানায়, পিএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে চায়। টাকার বিষয় তাদের কাছে জানতে চাইলে বেশীরভাগ ছাত্ররা জানায় আমরা স্যারদের টাকা দেই না। তবে পরে অবশ্য অনেকেই স্বীকার করেন তারা টাকা দিয়ে রাতে পড়েন।
বিদ্যালয়ের বাইরে কয়েকজন অভিভাবককে সন্ধ্যা থেকে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা বলেন, আমরা কি করব স্কুল থেকে বাধ্যতামূলক করেছে তাই করাতে হয়। সেই সকালে আসে বিকালে একটু বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেই আবার সন্ধ্যায় চলে আসে, আর ক্লাস হয় প্রায় রাত ১০টা পর্যন্ত। বাড়িতে পড়াশোনা করার কোনো সুযোগই পায় না ছেলেমেয়েরা। আর আমরাও সব সময় টেনশনে থাকি রাতে যদি কোনো বিপদ হয়ে যায়।
উত্তর ঝিকরহাটি পশ্বিম ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মজিবর রহমান জানান, আমি রাতে ক্লাশ নিলে কি হবে আমি তাদের কাছ থেকে কোন টাকা নেই না। ওদের পড়াশুনা ভাল করার জন্য আমি রাতে কয়েকজনের ক্লাশ নিয়ে থাকি। এ বিষয়ে প্রধান শিক্ষিকার অনুমতি রয়েছে। রাতে মেয়েদের কোচিং করানো হচ্ছে তাদের কোনা বিপদ হলে এর দায়ভার কে নিবে? এ ব্যাপারে সহকারী শিক্ষক জানান, এর দায়ভার আমি নেব।
এ ব্যাপারে উত্তর ঝিকরহাটি পশ্বিম ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা সাফিয়া আক্তার বলেন, আমরা উপজেলা শিক্ষা অফিসারের আন-অফিসিয়াল অনুমতিতেই এ ব্যবস্থা নিয়েছি। রাতে বাড়ি ফেরার পথে ছাত্রীদের কোনো সমস্যা হলে তার দায় কে নিবে জানতে চাইলে তিনি বলেন, এটার দায় আমরা নেব না। এটার দায় তার পরিবার নিবে, তাদের অনুরোধে আমার এক শিক্ষককে দিয়ে রাতে পড়াই। আর এখানে শুধু ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পড়ে, তারা যাতে পিএসি পরিক্ষায় ভাল করতে পারে।
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুপা জানান, আমি বিষয়টি জানি না, ছাত্র-ছাত্রীদের ভাল করানোর জন্য মনে হচ্ছে বিষয়টি ভালো। স্কুল কর্তৃপক্ষকে বলেছি, যদি অভিভাবকরা চায় তাহলে করাতে পারে, তবে অবশ্যই স্কুলে না। তবে আমার কাছে এই বিষয় কোনো অভিভাবক অভিযোগ করেননি। তার কাছে ছাত্রীদের রাতে ক্লাসের জন্য যদি কোনো ক্ষতি হয় এর দায়ভার কে নিবে জানতে চাইলে তিনিও জানান, এটা কে নিবে?
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আমি বিষয়টি জানতাম না এখন জানলাম, যদি এরকম হয় আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। আর রাতে ক্লাস নেয়ার কোনো নিয়ম নেই। বিশেষ ক্লাস নিতে হলে স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে অথবা তার পরে নেয়া যেতে পারে। যদি এরকম কেউ করে তাকে সাবধান করে দেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২।
দুর্ঘটনা 8 hours আগে

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 1 day আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 1 day আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 3 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক