admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ৬:৩৭ অপরাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঈদুল আযহার জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। আজ ১২ জুলাই রবিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।
ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। তারা জানান আগামী ১ আগষ্ট ঈদ উল আযহা উদযাপন হবে বাংলাদেশে। তবে করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে মাঠে বা ময়দানে জমায়েত না করে মসজিদে জামাত আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।