হোম
অপরাধ

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার রেশ না কাটতেই অমিত শাহ নাগরিকত্ব আইন, কলকাতায় প্রবল বিক্ষোভের মুখেও অনড়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২০ ৯:৩৪ পূর্বাহ্ণ

india-kolkata-amit-mknewsbd

ফাইল ছবি

রবিবার কলকাতার জনসভায় অমিত শাহ ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার রেশ না কাটতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ (রবিবার) কলকাতায় গিয়ে বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষে জোরালো সওয়াল করেছেন। দিল্লির দাঙ্গার জন্য বিরোধীরা অনেকেই তার দিকে সরাসরি আঙুল তুলছেন, কিন্তু কলকাতার এক জনসভায় অমিত শাহ সে ব্যাপারে একটি শব্দও খরচ করেননি। বরং তিনি দাঙ্গায় উসকানি দেওয়ার পাল্টা অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এর আগে সারাদিন বামপন্থী ও কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার নানা প্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয় ও তাকে কালো পতাকাও দেখানো হয়।

কলকাতায় অমিত শাহর কুশপুতুল পোড়ানো হচ্ছে

কলকাতায় অমিত শাহর কুশপুতুল পোড়ানো হচ্ছে

দিল্লিতে যে ভয়াবহ দাঙ্গায় ইতিমধ্যেই অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে, তার জন্য দাঙ্গাপীড়িত মানুষজন থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি এক বাক্যে দায়ী করছে দিল্লি পুলিশের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই পুলিশ বাহিনী অমিত শাহর অধীনে কাজ করে, কাজেই এই দাঙ্গার দায় অনেকটাই বর্তাচ্ছে তার ওপরে। ফলে যখন নানা সরকারি ও রাজনৈতিক কর্মসূচীতে তিনি যখন কলকাতায় পা রাখেন, তখন গোটা শহর ছিল তার সফরের প্রতিবাদে উত্তাল। বিমানবন্দর থেকেই তাকে কালো পতাকা দেখাতে থাকেন বামপন্থী নেতা-কর্মীরা। দিল্লির খুনি বলে তাকে চিহ্নিত করে শহরে পোস্টার পড়ে স্লোগান ওঠে গো ব্যাক অমিত শাহ।

দিল্লির দাঙ্গায় সর্বস্ব হারানো এক মুসলিম নারী

দিল্লির দাঙ্গায় সর্বস্ব হারানো এক মুসলিম নারী

এয়ারপোর্টের সামনে একজন মহিলা বিক্ষোভকারী বলছিলেন, খুনি অমিত শাহ আজ এখানে পা রেখে বাংলার মাটকে অপবিত্র করছে। আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এই বিক্ষোভ প্রতিবাদে সামিল ছিল মূলত বামপন্থী ও কংগ্রেসিরাই – পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সেখানে দেখা যায়নি। সিপিএম নেতা মহম্মদ সেলিম তাই বলছিলেন, অমিত শাহের সঙ্গে মমতা ব্যানার্জির ইতিমধ্যেই গোপন আঁতাত’ হয়ে গেছে। মহম্মদ সেলিমের কথায়, অমিত শাহকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মানি না। তিনি দেশের অনিষ্টমন্ত্রী হয়েছেন।

কলকাতায় অমিত শাহ গো ব্যাক পোস্টার আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সময় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এত জোরে প্রতিবাদ করছিলেন। অথচ তিনি তো এখন ভুবনেশ্বরে গিয়ে অমিত শাহর সঙ্গে কী কথা বলে এলেন, এখন তো স্রেফ চিঁ চিঁ করছেন! বলছিলেন মি সেলিম। বামপন্থীরা কলকাতার নানা প্রান্তে যেরকম তুমুল বিক্ষোভ দেখিয়েছেন, বহুদিন তাদের তরফে সেরকম জোরালো কর্মসূচি চোখে পড়েনি। তবে এই সব বিক্ষোভ-প্রতিবাদের কোনও আঁচ যে তার ওপর পড়েছে, শহীদ মিনারের জনসভায় অমিত শাহ অবশ্য সে কথা মোটেও বুঝতে দেননি। দিল্লির প্রাণঘাতী দাঙ্গা নিয়ে বিন্দুমাত্র কোনও অনুতাপের চিহ্নও দেখাননি তিনি।

কলকাতায় রবিবার অমিত শাহর জনসভায় শ্যোতাদের একাংশ

কলকাতায় রবিবার অমিত শাহর জনসভায় শ্যোতাদের একাংশ

বরং যে নাগরিকত্ব আইন নিয়ে ওই সংঘর্ষের সূত্রপাত, মোদী সরকার যে তা বলিষ্ঠভাবে সমর্থন করছে সে কথাই বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী লক্ষ কোটি শরণার্থীকে নাগরিকত্বের পুরস্কার দিয়েছেন। এই আইনের যারা বিরোধিতা করছেন, তাদের কান অবধি যাতে পৌঁছয় এত জোরে বলুন ভারতমাতা কি জয়! নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জিই বরং ট্রেন জ্বালিয়ে ও দাঙ্গা বাঁধিয়ে হিংসায় উসকানি দিচ্ছেন বলে অমিত শাহ পাল্টা অভিযোগ করেছেন।

রবিবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ

রবিবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ

আর বিজেপি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের পাশে সব সময় আছে, এরকম বোঝাতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে অমিত শাহের হাতে তুলে দেওয়া হয়েছে ঢাকার রমনা কালীবাড়ির বিগ্রহের একটি ছবি। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু সভামঞ্চ থেকে জানান, শরণার্থীদের বহু দু:খ-দুর্দশার সঙ্গে এই রমনা কালীবাড়ির স্মৃতি জড়িত, তাই সেই কালী ঠাকুরের ছবি আমরা অমিত শাহজীর হাতে উপহার হিসেবে তুলে দিলাম। দিল্লির দাঙ্গার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ও নাগরিকত্ব আইনের পক্ষে আবারো সওয়াল করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এই বার্তাই দিয়ে গেলেন, তাদের সরকার যে পথে এগোচ্ছে সেখান থেকে এক চুলও সরে আসতে রাজি নয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 12 hours আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 12 hours আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 18 hours আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 18 hours আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 2 days আগে

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার আধা কেজি ভাং গাছের কাঁচা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক