admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মে, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
ভারতের ব্ল্যাক ফাঙ্গাসেই মারা গেছেন সেই ব্যক্তি। করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস তথা কালো ছত্রাক। পশ্চিমবঙ্গ হয়ে ভয়ানক এই ছত্রাক প্রবেশ করেছে বাংলাদেশেও। এতে দুজন শনাক্ত হওয়ার খবরের পাশাপাশি গত ২৫ মে প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেছিলেন চিকিৎসকরা। নানা পরীক্ষা-নিরীক্ষার গতকাল (৩০ মে) রাতে নিশ্চিত করা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসেই মারা গেছেন সেই ব্যক্তি। রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েকদিন আগে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। প্রায় এক সপ্তাহ শেষে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসেই আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি।
ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাককে চিকিৎসাবিদ্যার ভাষায় বলা হয় ‘মিউকোরমাইকোসিস’। করোনাভাইরাসে আক্রান্তরাই এই ছত্রাকের আক্রমণের শিকার হচ্ছেন। মূলত, করোনার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তলানিতে গিয়ে ঠেকে, সেই সুযোগে এটি মানুষকে আক্রমণ করে। এই ছত্রাকে আক্রান্ত হওয়ার উপসর্গ হলো- জ্বর, মাথাব্যথা, দৃষ্টি কমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নাক ও চোখ লাল হয়ে যাওয়া, রক্তবমি ইত্যাদি।
আরও সংবাদ পেতে মুক্ত কলমের সাথে থাকুন।
মিউকোরমাইকোসিস’ নিয়ে এখনও খুব বেশি গবেষণা হয়নি। কেন, কীভাবে এটি ছড়িয়ে পড়ে, তার পরিষ্কার উত্তর দিতে পারেননি চিকিৎসকরা। তবে মাস্কের সঠিক ব্যবহার না হওয়ায় অনেকেই এই ছত্রাকের আক্রমণের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তারা। তাই মাস্ক থেকে ব্ল্যাক ফাঙ্গাস রোধে ৪টি স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সেগুলো হলো- ১. ব্যবহৃত মাস্ক না ধুয়ে পুনরায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ২. একই মাস্ক একটানা ৬ ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে না। ৩. সাবান দিয়ে ভালোভাবে মাস্ক ধুতে হবে এবং অবশ্যই সম্পূর্ণরূপে শুকানোর পর ব্যবহার করতে হবে। ৪. ভেজা মাস্ক পরে থাকা যাবে না।