admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ১১:৫০ পূর্বাহ্ণ
ভারতীয় রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গিয়েছে চীনা সৈন্যদের নিয়ে। সব বিরোধী পক্ষের দাবী তারা ইতোমধ্যে ভারতের ৮ কিলোমিটার ভেতরে অবস্থান করছে এবং সেই ভুখণ্ড চীনের দাবি করছে। কিন্তু এতে মোদী সরকার নীরব। চীন লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করে ফেলেছে বলে এ বার সরাসরি অভিযোগ তুলল কংগ্রেস।

রাহুল গাঁধীর এই অভিযোগ সরাসরি অস্বীকার করেনি নরেন্দ্র মোদী সরকার। আবার স্বীকারও করেনি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, লাদাখের বিজেপি সাংসদ জাময়াঙ্গ সেরিং নামগিয়াল রাহুলকে আজ পাল্টা আক্রমণ করে বলেছেন, কংগ্রেস জমানাতেই চীন লাদাখের অনেকটা অংশ দখল করে ফেলেছিল। কিন্তু রাহুলের দাবি, চীনারা হেঁটে হেঁটে ঢুকে লাদাখে আমাদের ভূখণ্ড দখল করে ফেলেছে। লক্ষণীয়, তা অসত্য বলে রবিশঙ্কর প্রসাদ বা বিজেপি সাংসদ উড়িয়ে দেননি। লাদাখে চীন ভারতীয়