হোম
আন্তর্জাতিক

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর অস্বীকার চীনা সৈন্যরা সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ

Chaina-india-fight-mknewsbd

ফাইল ছবি

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর অস্বীকার চীনা সৈন্যরা সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরাট সংখ্যক চীনা সৈন্য সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে, দেশের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে একটি জাতীয় টিভি চ্যানেল এই তথ্য জানানোর পর ভারত সরকার সেটিকে ফেক নিউজ বলে দাবি করেছে। যদিও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওই সাক্ষাৎকারে পরিষ্কার বলতে শোনা গেছে বেশ বড় সংখ্যায় চীনের সৈন্যরা কিন্তু এসে গেছে, তার পরও সংশ্লিষ্ট টিভি চ্যানেল তাদের খবরটি আজ প্রত্যাহার করে নিয়েছে।

এদিকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত অচলাবস্থা নিয়ে শনিবার ৬ জুন সামরিক পর্যায়ে দুপক্ষের মধ্যে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি চীন সীমান্তবর্তী লাদাখের বাসিন্দারা চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করছেন।
বস্তুত গত প্রায় মাসখানেক ধরেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম রিপোর্ট করছে, ভারত ও চীনের মধ্যে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি রয়েছে সেটা পেরিয়ে এসে লাদাখের অন্তত তিনটি জায়গায় চীনা সৈন্যরা অবস্থান নিয়েছে। কিন্তু এখবরের সত্যতা নিশ্চিত করে বা অস্বীকার করে দিল্লিতে প্রতিরক্ষা বাহিনী বা সরকারের পক্ষ থেকে এতদিন প্রকাশ্যে একটিও শব্দ বলা হয়নি।
শ্রীনগর-লেহ সড়ক ধরে লাদাখের দিকে চলেছে ভারতের সামরিক যানবহর। ২৮ মে, ২০২০ সেই নীরবতা ভেঙে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত রাতে ভারতের নিউজ-১৮ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দেন।

ঠিক কী বলেছিলেন রাজনাথ সিং?
সেখানে তাকে বলতে শোনা যায়, সম্প্রতি যেটা ঘটেছে, হ্যাঁ এ কথা সত্যি যে সীমান্তে এখন চীনের সৈন্যরা ওদের দাবি হল যে ওদের সীমান্ত নাকি এই পর্যন্ত, আর আমরা বলছি যে না, আমাদের সীমানা ওই পর্যন্ত এটাকে কেন্দ্র করে একটা মতভেদ তৈরি হয়েছে। আর প্রচুর সংখ্যায় চীনের লোকজনও এখন এসে পড়েছে, তবে এর জবাবে ভারতের যেটা করা উচিত সেটাও কিন্তু ভারত করেছে। এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার একটু পরেই ভারতের নামী প্রতিরক্ষা বিশেষজ্ঞ অজয় শুক্লা টুইট করেন, অবশেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে স্বীকার করলেন যে বিপুল সংখ্যক চীনা সৈন্য সীমান্ত পেরিয়ে ভারতের দিকে ঢুকে পড়েছে। সংশ্লিষ্ট টিভি চ্যানেলটিও এই শিরোনামে খবর করে, বড় সংখ্যায় চীনা সৈন্যরা পূর্ব লাদাখে ঢুকে পড়েছে।

কিন্তু এর পরই দিল্লিতে তথ্য মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডল থেকে অজয় শুক্লার বক্তব্যকে ফেক নিউজ বলে দাবি করা হয়।
এদিন সকালে ওই চ্যানেলটিও ভুল স্বীকার করে তাদের খবর প্রত্যাহার করে নেয়, তারা জানায় যে প্রতিরক্ষামন্ত্রী পূর্ব লাদাখের কথা কখনও উল্লেখই করেননি। যুদ্ধের আতঙ্ক লাদাখে সীমান্তে কী ঘটতে চলেছে, তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়াচ্ছে লাদাখের বাসিন্দাদের ভেতর সরকারের তরফ থেকে এভাবে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামা হলেও লাদাখে পরিস্থিতি নিয়ে উদ্বেগ কিন্তু চাপা দেওয়া যাচ্ছে না। লাদাখের বাসিন্দা ও এনজিও কর্মী স্ট্যানজিন কুনজাং সংবাদ সংস্থাকে বলছিলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি উদ্বিগ্ন ও বিচলিত সীমান্তে যা ঘটছে তা ভেবে আমি রাতে ঘুমোতে পারছি না।

আর এক তরুণী ফারিহা ইউসুফ বলছেন, আতঙ্ক তো আছেই কিন্তু স্থানীয় প্রশাসনের কাছ থেকে আমরা কিছুই জানতে পারছি না। কী হচ্ছে না হচ্ছে, তা তাদের স্পষ্ট করে করে বলা উচিত। বস্তুত চীন-ভারত যুদ্ধের সম্ভাবনা যে লাদাখের মানুষকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে সেটাও এখন আর গোপন নেই। স্থানীয় বাসিন্দা আসমা ইউসুফের কথায়, যুদ্ধ হওয়া উচিত নয় দুদেশের কূটনীতিকদের প্রথমে নিজেদের মধ্যে কথা বলে সঙ্কট সমাধানের চেষ্টা করা দরকার। যুদ্ধ সত্যিই হলে দুদেশের মানুষের, লাদাখের লোকজনকে ভীষণ ভুগতে হবে আর কোভিড-সঙ্কটের মধ্যে সেটা হবে বিরাট বিপর্যয়, সতর্ক করে দিচ্ছেন তিনি। পরিবেশকর্মী ডেচেনও এটা দেখে বিস্মিত যে দুদেশের নেতারাই বলছেন তারা যুদ্ধ চান না তারপরও হাজার হাজার সৈন্য রোজ সীমান্তে পাঠানো হচ্ছে। যুদ্ধ নয়, আলোচনাই একমাত্র পথ বলে তার বক্তব্য। আগামী শনিবার ৬ জুন, ভারত ও চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে সেই বহু প্রতীক্ষিত আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজেই ইঙ্গিত দিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 hours আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 hours আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 3 hours আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 15 hours আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 15 hours আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 15 hours আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক