admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মন্নাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বস্ত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক মোঃ সফি উদ্দিন (সফি)। তবে ফায়ার সার্ভিসের কাছে ২ টি বস্ত বাড়ির ক্ষতিগ্রস্তের তথ্য রয়েছে।
স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় আগুন লাগার তথ্য পাওয়া গেছে । বাড়ির আশপাশের লোকজন তা দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে,
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বাড়ি জুড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।বোদা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফজাল হোসেন বলেন, ‘আগুন নেভাতে বোদা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।
কোথা থেকে আগুনের সূত্রপাত হলো তা এখনো পাওয়া যায়নি।’তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আগুনে ২ টি বস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।