শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে ৬ অক্টোবর সোমবার ব্যাংক লুটেরা এস.আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাটাইয়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফেরাম বোচাগঞ্জ।
সকাল ১০টায় ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়েগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এছাড়াও ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা এস.আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ সকল কর্মকর্তাকে ছাটাই করার দাবী জানিয়ে বক্তারা আরো বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্যা ব্যাংক ম্যাগাজিনে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সারা পৃথিবীর সুনাম ধন্য ১হাজার ব্যাংকের মধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংকের নাম তালিকায় এসেছে।
সেই ইসলামী ব্যাংকে কলংকিত করার জন্য একটি ঘাতক চক্র নিজেদের করে নিয়েছে। সমপ্রতি দৈনিক ইতেফাক এর প্রতিবেদ অনুযায়ী ইসলামী ব্যাংকের কর্মীদের অদক্ষতার কারণে প্রতি বছর ১৫ শ কোটি টাকা লোপাট হচ্ছে। অর্থাৎ এস.আলম গ্রুপের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত কর্মীদের দ্বারা ব্যাংকটি বছরে ১৫ শ কোটি টাকা লোকশানের সম্মুখিন হচ্ছে। সরকারের উচিৎ, ব্যাংকিং সেক্টরকে রক্ষায় এস. আলম গ্রুপ যে সকল নিয়োগ দিয়েছে তা বাতিল করে আগামী দিনে স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে ইসলামী ব্যাংকে আবারও সেই মডেল ব্যাংকে পরিণত করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফেরাম এর সভাপতি আসাদ আলী, সেক্রেটারী শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এর সভাপতি মিরাজুল ইসলাম ও সেক্রেটারী মুক্তার হোসেন।