admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে ৫নং সুজালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহুগাঁও বাজার হতে দক্ষিনে মহুগাঁও গ্রামে পাকা রাস্তার কাজে তিন নাম্বার ইটের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।
সরজমিনে গিয়ে দেখা যায় ,নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছে। সাংবাদিকরা মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন, কি ইট দিয়ে কাজ করতেছেন। প্রশ্নের জবাবে বলেন এক নম্বর ইট দিয়ে কাজ করতেছি।কিন্তু সেখানে কোন এক নাম্বার ইটের ছিটে ফোটাও ছিল না।সরজমিনে গিয়ে দেখা যায় ৩ নাম্বার ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করতেছেন মিস্ত্রি।
এলাকাবাসীরা সাক্ষাৎকারে বলেন যে নিম্নমানের ইট দিয়ে কাজ করতেছে ঠিকাদার।কয়েকবার কাজ বন্ধ করে দেই আমরা এলাকাবাসীরা।কিন্তু আবার পুনরায় কাজ করতেছে।
এলাকার আরো এক বীর মুক্তিযোদ্ধা বলেন নিম্নমানের ইট দিয়ে কাজ না করে,ভাল ইট দিয়ে কাজ করার অনুরোধ করেন। এলাকাবাসীর প্রশ্ন আসলে ঠিকাদারের খুঁটির জোর কোথায়।
এ ব্যাপারে রাস্তার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস বাপ্পি বাফির ট্রেডার্স, ডাঙ্গাপাড়া, খানসামা, দিনাজপুর এর স্বত্বাধিকার তাজ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উনি বলেন যে ভাই তিন নাম্বার ইটের খোয়া টুকু পড়েছে সে টুকু থাকবে।পরে এর উপরে এক নাম্বার ইটের খোয়াদিব।তাহলে জনমনে প্রশ্ন যে ভিতরে সদরঘাট বাইরে ফিটফাট।এই রাস্তার কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলার প্রকৌশলী জিবরীল আহাম্মদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন নির্বাহী দপ্তর সরকারি প্রকৌশলী নিম্নস্বাক্ষরকারী ও সংশ্লিষ্ট কাজের উপর সহকারি প্রকৌশলী কৃর্তৃক যৌথভাবে সাইট পরিদর্শন করা হয়।এ সময় পরীক্ষিত হয় সাইডের মজুদকৃত খোয়া নমুনাও টেস্ট করা হয়।যা ছিল নিম্নমানের খোয়া সেই খোয়া অপসারণের জন্য তাকে দুইবার চিঠি দেওয়া হয়।
উপজেলার প্রকৌশলী জিবরীল আহাম্মদ আরও বলেন এ কাজের বিল আমি পাস করবো না।আমি নিজেও বুঝে উঠতে পারতাছি না দুইবার চিঠি দেওয়ার পরেও অনুমতি ছাড়া কিভাবে কাজ শুরু করে আসলে উনার খুটির জোর কোথায়।