admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি : বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি চালান সহ দিনাজপুরের কুখ্যাত ০১ মাদক কারবারি গ্রেফতার র্যাপিড ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪/০৪/২০২৪ খ্রিঃ দিনাজপুর জেলার বিরল থানাধীন ফরক্কাবাদ ইউপির অর্ন্তগত তৈয়বপুর বটতলা গ্রামস্থ আদর্শ দারুত তাকওয়া আল ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার সামনে দিনাজপুর টু ধুকুরঝাড়ি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য চঐঊঘঝঊউণখ উদ্ধার করে। অবৈধ মাদকদ্রব্য গুলোর আনুমানিক মূল্য ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা। ঘটনার সাথে জড়িত মোঃ আবু বক্কর সিদ্দিক @ সবুজ(৩২), পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- আকরগ্রাম, ৪নং শহরগ্রাম ইউপি, থানা- বিরল, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
এসময়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ধৃত আসামীর ব্যাটারি চালিত অটোবাইক জব্দ করা হয়। আটককৃত কুখ্যাত মাদক কারবারি এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ অটোবাইকে পরিবহন করে জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক কারবারি পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।