হোম
তথ্য ও প্রযুক্তি

বিদ্যুৎ-কৃষিতে এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ সোলার পার্ক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক। চলতি বছরের ১৪ জুলাই কার্যক্রম শুরু করা বিদ্যুৎকেন্দ্রটি অক্টোবর পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় তিন কোটি ১৬ লাখ ইউনিট (কিলোওয়াট প্রতি ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ করেছে। পাশাপাশি সোলার প্যানেলের নিচের জমিতে চলছে চাষাবাদ ও পশু পালন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় যমুনা নদীর পশ্চিম পাড়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) ২১৪ একর অনাবাদি জমিতে বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) যৌথ মালিকানায় প্রকল্পটি গড়ে উঠেছে। নবায়নযোগ্য বিদ্যুৎখাতের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ পাওয়ার সেলের তথ্যমতে, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩১ হাজার ৯৪ মেগাওয়াট।

এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানির মহাপরিকল্পনা (আইপিইএমপি) অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের ৪০ শতাংশ ক্লিন এনার্জিতে উন্নীত করার পরিকল্পনা আছে। বর্তমানে দেশে মোট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪ দশমিক ৪ শতাংশ। উৎপাদন হচ্ছে মাত্র ২ শতাংশ। প্রকল্পের সব সরঞ্জাম চীন ও ভারত থেকে আমদানি করা হয়েছে। চীন থেকে আমদানি করা ছয় থেকে নয় মিটার উচ্চতার ২৭ হাজার পিলারে বসানো হচ্ছে দেড় লাখেরও বেশি সোলার প্যানেল। প্রতিটি প্যানেলের উৎপাদন সক্ষমতা ৫৪৫ ওয়াট।- সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহাইমেনুল ইসলাম

গত ১০ অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, দেশের নবায়নযোগ্য শক্তির উৎপাদন মাত্র ২ শতাংশ, যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য শিগগির ৪০টি প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ অনুযায়ী, ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি থেকে দেশের মোট বিদ্যুতের ১০ শতাংশ উৎপাদনের কথা ছিল, যা অর্জিত হয়নি। বর্তমানে দেশের ১১টি সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক, সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাইমেনুল ইসলাম বলেন, দেশে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের উৎপাদন বাড়াতে ২০২০ সালের সেপ্টেম্বরে চীনের সঙ্গে সমান অংশীদারত্বের ভিত্তিতে বিসিআরইসিএল গঠন করে সরকার। প্রতিষ্ঠানটি শুরুতে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক বিসিআরইসিএলের প্রথম বিদ্যুৎ প্রকল্প। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয়েছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক হাজার ৭৮ কোটি ৫০ লাখ টাকা (১১৯ টাকা ধরে)। প্রকল্প বাস্তবায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) থেকে ১৫ বছরে পরিশোধযোগ্য ৫৫ মিলিয়ন এবং ব্র্যাক ব্যাংক থেকে ১১ বছরের জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে।

‘প্রকল্পের সব সরঞ্জাম চীন ও ভারত থেকে আমদানি করা হয়েছে। চীন থেকে আমদানি করা ছয় থেকে নয় মিটার উচ্চতার ২৭ হাজার পিলারে বসানো হচ্ছে দেড় লাখেরও বেশি সোলার প্যানেল। প্রতিটি প্যানেলের উৎপাদন সক্ষমতা ৫৪৫ ওয়াট।’ বলেন এই তত্ত্বাবধায়ক।মেগাওয়াট সোলার পার্কের লাইফটাইম ধরা হয়েছে ২০ বছর।

২০২৩ সালের ৯ জানুয়ারি কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কেনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিই) এবং প্রকল্প বাস্তবায়নে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ) সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ১০ দশমিক ২০ সেন্ট, টাকার অঙ্কে ১১ দশমিক ২২ টাকা। বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমে একটি কম্পিউটারের সাহায্যে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। কোথাও কোনো প্যানেলে সমস্যা হচ্ছে কি না, উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে কি না, ইনভার্টার ঠিকমতো কাজ করছে কি না ইত্যাদি।

বিদ্যুৎকেন্দ্রের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আহমেদ সিফাত জাগো নিউজকে বলেন, সোলার প্যানেলগুলো চীনা কোম্পানি ত্রিনা সোলার থেকে আমদানি করা। লাইফটাইম ২৫ বছর। আমাদের এখানে একদিনে সর্বোচ্চ ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। উৎপাদন আরও বেশি হতো। এবারের বর্ষা একটু দীর্ঘ ছিল। যেহেতু এটি সম্পূর্ণ সূর্যের আলোর ওপর নির্ভরশীল, ফলে সূর্যের আলোর তারতম্যের কারণে উৎপাদনে ব্যাঘাত ঘটে। প্রতি ১৫ দিন থেকে একমাস অন্তর আমরা পুরো বিদ্যুৎকেন্দ্রের প্যানেলগুলোর উপরিভাগ পরিষ্কার করি, যাতে ময়লা না জমে। ময়লার আস্তরণের কারণে উৎপাদনে ব্যাঘাত ঘটে।

একসময় ধারণা করা হতো, সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে জমি অকেজো হয়ে যায়। কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে এখন জমির পরিমাণ আগের চেয়ে অনেক কম লাগে। একই সঙ্গে জমির বহুমুখী ব্যবহারও করা যায়। প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে আহমেদ সিফাত বলেন, ‘আমাদের প্রকল্পের মেয়াদ ২০ বছর। যেহেতু সোলার প্যানেলগুলোর লাইফটাইম ২৫ বছর, তাই আমরা পাঁচ বছর বর্ধিত করার আবেদন করবো। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশে এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো নীতিমালা না থাকায় বর্জ্যগুলো চীনে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছি।

বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ, মোহাইমেনুল ইসলাম বলেন, একসময় ধারণা করা হতো, সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে জমি অকেজো হয়ে যায়। কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে এখন জমির পরিমাণ আগের চেয়ে অনেক কম লাগে। একই সঙ্গে জমির বহুমুখী ব্যবহারও করা যায়। তিনি বলেন, সোলার প্যানেলের নিচের জমি এখন সম্পূর্ণ কৃষিবান্ধব। করা যাবে মৌসুমি ফসলের আবাদ। সোলার প্যানেলগুলো উঁচু করে দুই সারির মাঝখানে খানিকটা ফাঁকা রেখে এমনভাবে বসানো হয়েছে, যাতে ভেতর দিয়ে নৌকা চলাচল করতে পারে এবং নিচে সূর্যের আলো পৌঁছায়। ফলে বর্ষা মৌসুমে মাছ ও হাঁস এবং শীতকালে সবজিজাতীয় ফসল সহজেই চাষ করা যাবে। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছ চাষ ও কৃষিকাজে বহুমুখী সুবিধা মিলবে।

সরেজমিনে দেখা যায়, আসন্ন শীত কেন্দ্র করে সোলার প্যানেলের নিচে টমেটো, কুমড়া, কচু, শাকসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। পাশাপাশি লালন-পালন করা হচ্ছে ছাগল, ভেড়াসহ গবাদি পশু। সৌরবিদ্যুতের জন্য সব সময় বড় চ্যালেঞ্জ ছিল আবাদি জমি। সেই ধারণা থেকে বের হয়ে আসতে দেশের নতুন সব সৌরবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি হাঁস, মাছ চাষ কিংবা শাক-সবজি ফলানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এটিসহ বেশ কয়েকটি কেন্দ্রে এভাবে চাষাবাদ শুরু হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 13 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 3 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক