হোম
অপরাধ

বিটিআরসির সঙ্গে বিশাল অঙ্কের রাজস্ব বিরোধ নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ৯:২৪ পূর্বাহ্ণ

GP-mknewsbd

ফাইল ছবি

বিটিআরসির সঙ্গে বিশাল অঙ্কের রাজস্ব বিরোধ নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বড়ো অঙ্কের ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকি বের হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট অফিসের বিশেষ নিরীক্ষায় গ্রামীণফোনের প্রায় ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কমিশন পরিশোধকালে কর্তিত ভ্যাট সরকারের ঘরে জমা দেয়নি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে সম্প্রতি প্রাথমিক দাবিনামা জারি করা হয়েছে। কিছু প্রক্রিয়া শেষে শিগগিগরই চূড়ান্ত দাবিনামা জারি করা হবে। গ্রামীণফোনের বিরুদ্ধে এর বাইরেও বিভিন্ন খাতে ২ হাজার ৮৫০ কোটি টাকা ভ্যাট ফাঁকি কিংবা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠানটির কাছে প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করেছে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে। এমনকি প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসানোরও উদ্যোগ নিয়েছে সরকার। এমন আলোচনার মধ্যেই গ্রামীণফোনের নতুন করে বিশাল অঙ্কের ভ্যাট ফাঁকি উদ্ঘাটনে রীতিমতো বিস্মিত হয়েছেন রাজস্ব বিভাগের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ‘আমাদের সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা বিশেষায়িত নিরীক্ষার মাধ্যমে গ্রামীণফোনের ভ্যাট পরিশোধ না করার বিষয়টি বের করেছেন। প্রতিষ্ঠানটির রাজস্ব ফাঁকি-সংক্রান্ত নানা অভিযোগ নিয়ে যখন এত কঠিন পরিস্থিতি, তখন এমন তথ্য আমাদেরও বিস্মিত করেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির মধ্যে একধরনের ‘গোঁয়ারতুমি’ রয়েছে। স্থান ও স্থাপনা ভাড়াসহ বিভিন্ন ইস্যুতে অন্য মোবাইল ফোন অপারেটর রবি কিংবা বাংলালিংক অর্থ পরিশোধ করলেও গ্রামীণফোন ঝুলিয়ে রাখছে, পরিশোধ করছে না। মামলায় ফেলে বছরের পর বছর আটকে রাখতে চায়।

এনবিআর সূত্র জানিয়েছে, ২০১৫ সাল থেকে চার বছরের গ্রামীণফোনের বিভিন্ন নথিপত্র নিরীক্ষা করে এসব রাজস্বের অর্থ পরিশোধ না করার বিষয়টি বের হয়েছে। আলোচ্য সময়ের ভ্যাট আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান সেবা গ্রহণের পর সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে উেস ১৫ শতাংশ হারে ভ্যাট কর্তন করে সরকারের কোষাগারে জমা দিতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চার বছর ধরে এ অর্থ জমা দেয়নি। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। কমিশন প্রদানকালে আলোচ্য ভ্যাট ছাড়াও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকালে নির্বাচন কমিশনে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে দেখার জন্য ভোটারের তথ্যভান্ডার ব্যবহার করে। এর বিপরীতে নির্বাচন কমিশনকে প্রদত্ত ফির ওপর ভ্যাট কর্তনের কথা। কিন্তু ঐ ভ্যাট এনবিআরকে পরিশোধ করেনি। অন্যদিকে বাংলাদেশ রেলওয়েকে লিজের সেবামূল্য পরিশোধের সময় আদায়কৃত ভ্যাটও সরকার পায়নি বলে জানিয়েছে এনবিআর। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এনবিআরের প্রাপ্য প্রায় ৭০০ কোটি টাকা জমা দেয়নি।বিদ্যমান ভ্যাট আইন অনুযায়ী, প্রাথমিক দাবিনামা জারির পর অর্থ পরিশোধ কিংবা জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়। অর্থ পরিশোধ না হলে চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। এরপর আরো কিছু প্রক্রিয়া শেষে এনবিআর চাইলে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করতে পারে। এর আগে অন্য আরেকটি মোবাইল ফোন কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করে অর্থ আদায়ের মতো নজির রয়েছে। ইস্যুটি নিয়ে গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এর আগেও গ্রামীণফোনের বিরুদ্ধে বহুল আলোচিত সিম পরিবর্তনের নামে নতুন সিম বিক্রি করে ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে। ঐ ইস্যুতে চারটি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ উঠলেও গ্রামীণফোনের কাছেই দাবি ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা। অভিযোগ রয়েছে, সিম পরিবর্তনের ক্ষেত্রে বিটিআরসির নিয়ম লঙ্ঘন করেছিল গ্রামীণফোন। অর্থাৎ, আইনবহির্ভূত ভাবে সিম পরিবর্তনের স্থলে নতুন সিম ইস্যু করা হয়েছিল। স্থান ও স্থাপনা ভাড়া-সংক্রান্ত পাঁচ মামলায়ও বড়ো রাজস্ব আটকে রয়েছে প্রতিষ্ঠানটির কাছে। এই ইস্যুতে অন্য মোবাইল ফোন কোম্পানিগুলো অর্থ পরিশোধ করলেও গ্রামীণফোন দিচ্ছে না। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫০ কোটি টাকা ভ্যাট পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে। নতুন করে যুক্ত হলো আরো প্রায় ৭০০ কোটি টাকা। জানা গেছে, গ্রামীণফোনের কাছে বিটিআরসির দাবিকৃত সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ভ্যাটসহ সব কর মিলিয়ে এনবিআরের দাবিকৃত পাওনা রয়েছে ৪ হাজার ৮৬ কোটি টাকা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক